অনিয়মের অভিযোগে ১০ পরীক্ষার্থী বহিষ্কার

পরীক্ষা ব্যবস্থাপনায় কঠোর অবস্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও শিক্ষার মান রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সম্প্রতি চলমান অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা চলাকালে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। পরিদর্শন শেষে তিনি পরীক্ষা ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং অনিয়মের অভিযোগে ময়মনসিংহের একটি কেন্দ্র থেকে ১০ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

উপাচার্য বলেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্র ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। তিনি আরও জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে।

এর আগে ময়মনসিংহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেন তিনি।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, শিক্ষার গুণগত মান বজায় রাখতে সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক পরীক্ষা ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *